দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাজের ফাঁকে ঘুরে বেড়াতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সুযোগ পেলেই দেশের বাইরে ভ্রমণে যান তিনি। নতুন জায়গা দেখা, সেখানকার পরিবেশ উপভোগ করা এবং ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য কাছ থেকে দেখার প্রতি তার আগ্রহ বরাবরই দেখা যায়।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে দেখা গেছে ফারিণকে। শহরটির ঐতিহ্যবাহী অপেরা হাউস পালে গার্নিয়ের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা যায়। তার পেছনে রয়েছে বিখ্যাত স্থাপনাটির নান্দনিক স্থাপত্য। খোলা আকাশের নিচে তোলা ছবিগুলোতে প্যারিসের সৌন্দর্যও ফুটে উঠেছে।
তবে ছবির পাশাপাশি ফারিণের ক্যাপশনও অনুসারীদের দৃষ্টি কেড়েছে। জীবনের পাওয়া-না পাওয়ার হিসাব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই। না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
প্যারিস ভ্রমণের ছবির সঙ্গে এমন জীবনবোধের কথা প্রকাশ করায় পোস্টটি অনুসারীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। ভ্রমণের আনন্দের পাশাপাশি জীবন নিয়ে অভিনেত্রীর ভাবনাও আলোচনায় এসেছে।
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তাসনিয়া ফারিণ বর্তমানে চলচ্চিত্রেও ব্যস্ত। গত বছর শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতেও দেখা গেছে তাকে। তবে সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়নি।